1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৯১ জন পঠিত
ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা। এ সময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দদের ফুল দিয়ে বরন করছেন উপজেলা প্রশাসন

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দদের ফুল দিয়ে বরন করছেন উপজেলা প্রশাসন

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন প্রশাসনের চৌকষ তৎপরতায় গেলো ঈদ বা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনার খবর শোনা যায়নি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন উপস্থিত গন। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও একটি মডেল উপজেলা পরিষদ গড়ে তোলার লক্ষ নিয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও লিটন ঢালি।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দদের ফুল দিয়ে বরন করছেন উপজেলা প্রশাসন

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দদের ফুল দিয়ে বরন করছেন উপজেলা প্রশাসন

একই সাথে মাদক, জঙ্গিবাদ, চোরাচালান, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়ে, এসব অপকর্মে কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনেরও হুশিয়ারি দেন তিনি। এ সময় উপজেলার ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে ইউএনও বলেন, ইউনিয়নবাসির জীবনমান উন্নয়নসহ প্রতিটি পাড়া মহল্লায় উন্নয়নের ছোয়া পৌছে দেওয়ার জন্য সর্বদা উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে। পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দদের ফুল দিয়ে বরন করে নেন উপজেলা প্রশাসন।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দদের ফুল দিয়ে বরন করছেন উপজেলা প্রশাসন

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দদের ফুল দিয়ে বরন করছেন উপজেলা প্রশাসন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION