1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪১৬ জন পঠিত
ফরিদপুরে স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
ফরিদপুরে স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ”নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস- ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে, (২৮ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এরপরে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শক কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোঃ মাহামুদুল হক এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন শ্রম পরিদর্শক (স্বাস্থ্য ও সেইফটি) মোঃ ইসমাইল এবং অনুষ্ঠাটি সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক (সাধারণ) নুসরাত জাহান লিজা। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION