1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথায় জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরণ

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৭২ জন পঠিত
সালথায় জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরণ
সালথায় জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরণ

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ২০২২-২০২৩ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে/ মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়েছে। সোমবার ১০ (এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়। এসময় ৫জনের ৮টি গ্রুপের ৪০ জন জেলেকে ৮টি বৈধ জাল ও ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০ টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION