1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে বিপিজেএ’র পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৫০ জন পঠিত
ফরিদপুরে বিপিজেএ'র পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে বিপিজেএ'র পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)’র ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (বিপিজেএ)’র ফরিদপুর জেলা শাখার আয়োজনে,(৮ এপ্রিল) শনিবার বিকেলে শহরের ঝিলটুলী অবস্থিত এ্যাবলুম ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহেল।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মহাসীন, রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মো: রবিউল হাসান (রাজিব),সাংগঠনিক সম্পাদক শ্রাবন হাসান, প্রচার সম্পাদক বিজয় পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন মিত্র (নিরু), দপ্তর সম্পাদক জিল্লুর রহমান রাসেল, নির্বাহী সদস্য কামরুল হাসান জুয়েল,জাহিদুল ইসলাম,আব্দুল মুঈন,জাকিব আহমেদ, হারুন অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা, আনিচুর রহমান,খালেদা ইয়াসমিন লিপি, জাকির হোসেন, আবু নাসির আলম, মানিক কুমার দাস প্রমুখ।

সভায় বিপিজেএ ‘র ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক নানা বিষয় ও রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা। একই সাথে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠিত এ সংগঠনের সকল সদস্যবৃন্দরা মুজিব আদর্শ কে ধারন করে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার অঙ্গিকার করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

এর আগে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাশোসিয়েসন (বি.পি.জে.এ.) ফরিদপুর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক নাগরিক সংবাদ এর ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু) এর ৪১ তম শুভ জন্মদিন উপলক্ষে উপস্থিত সাংবাদিকবৃন্দ সংগঠনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

(বি.পি.জে.এ.) ফরিদপুর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু) কে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে

(বি.পি.জে.এ.) ফরিদপুর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু) কে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION