1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

স্কুলের সামনে থেকে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ জন পঠিত
স্কুলের সামনে থেকে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
স্কুলের সামনে থেকে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একটি স্কুলের সামনে থেকে এক কিশোরীকে (১৩) অপহরণ করে ধর্ষণের দায়ে সিরমান মোল্লা (২০) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।বুধবার (২২ নভেম্বর) দুপুর তিনটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন।

রায় প্রদানের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত তরুণ ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী গ্রামের বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা গেছে,২০২২ সালের শুরু থেকেই সিরমান মল্লিক ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের একটি গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ওই বছর ১৮ জুলাই সকাল ৮ টার দিকে সিরমান মল্লিক তার কয়েকজন সহযোগীকে নিয়ে একটি মাইক্রোবাসে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই কিশোরীর মা ২০২২ সালের ৮ আগস্ট মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিরমানের সাথে একই এলাকার ইমরান মল্লিক(২০) ও রাব্বি শেখ(২১) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল জানান, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় এ রায় প্রদান করা হয়েছে। তিনি বলেন, এই রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION