1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৭০১ জন পঠিত
সালথায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালথায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে মো. ইদ্রিস মিয়া (৬০) নামে এক বৃদ্ধ ও মো. রিপন মীর (৩০) নামে এক যুবককে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার (৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. রাবিকুল ইসলাম। বৃহস্পতিবার রাতে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে ১০১০ পিচ ইয়াবা ট্যাবল্যাট ও এক’শ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইদ্রিস মিয়া মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে ও রিপন মীর পাশর্^বর্তী বাতাগ্রাম গ্রামের মো. হালিম মীরের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাবিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথার কাগদী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০১০ পিচ ইয়াবা ট্যাবল্যাট ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION