1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায়’বীর নিবাস’ ভবনের চাবি হস্তান্তর

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১৭ জন পঠিত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার ‘বীর নিবাস’ নির্মাণধীন ভবনের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সারাদেশের সাথে সরাসরি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপজেলায় ৫টি ‘বীর নিবাস’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুর ১টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ইং অর্থ বছরে ২১জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণ কাজে খরচ হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৬শত ১৮টাকা। এ গৃহে রয়েছে ২টি বেডরুম, একটি করে ডাইনিং ও লিভিং রুম, ২টি টয়লেট ও ১টি কিচেন রুমের সুযোগ সুবিধা পাবেন। আজ সারাদেশের সাথে এ উপজেলায় মোট ৫টি নির্মাণ ভবন উদ্বোধন করা হয়েছে। পর্যায়েক্রমে বাকীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হবে। মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ বলেন, ঘর পেয়ে আমি খুবই আনন্দিত। মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION