1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুন সংবর্ধিত

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৮২৬ জন পঠিত

সদরপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষায় অবদান রাখায় রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়।
সদরপুর প্রেস ক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, সদরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ এম এ গাফ্ফার মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন সাদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শিমুল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
রহিমা খাতুন সদরপুরে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সদরপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করে অত্র অঞ্চলে নারী শিক্ষা উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ সরকার রোকেয়া পদক ২০২২ প্রদান করেন। তিনি সদরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সদরপুর শিল্পকলা একাডেমির সহ-সভাপতি, সদরপুর স্কাউডের কমিশনার ও সদরপুর উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION