1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মোবাইলসহ মধুখালীতে তিন চোর আটক

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫৫৯ জন পঠিত
মোবাইলসহ মধুখালীতে তিন চোর আটক
মোবাইলসহ মধুখালীতে তিন চোর আটক

শাহজাহান হেলাল, মধুখালী : বিপুল পরিমান চোরাই মোবাইল সেটসহ মোবাইল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে ফরিদপুরের মধুখালী থানা পুলিশ। ২১ আগস্ট রোববার দুপুরে মধুখালী থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান মধুখালী সার্কেলের এ এস পি সুমন কর। এ সময় মধুখালী থানার ওসি(তদন্ত) মো. শফিকুল আলম, থানার দ্বিতীয় কর্মকর্তা চম্পক বড়–য়া, এস আই প্রবীর কুমার উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিং এ মধুখালী থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের এক সদস্যকে মধুখালী উপজেলার আশাপুর গ্রামের করিম শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পুত্র নয়ন শেখ(২৪)কে আটক করে।

এ সময় নয়নের নিকট হতে বিভিন্ন মডেলের ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়। নয়নকে জিজ্ঞাসাবাদে পুলিশ তার সহযোগি মকিদুল ইসলাম সজল(৩৯) পিতা সামাদ শেখ ও পবিত্র মিত্র(৩৪) পিতা- পরিতোষ মিত্র, গ্রাম- জামালপুর বাজার, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ীকে আটক করা হয়। এসময় মকিদুল ইসলাম সজলের নিকট হতে ৭টি ও পবিত্র এর নিকট হতে ৪টি সহ মোট ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের নামে ৪১৩/৪১৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মধুখালী থানার মামলা নং ২৫, তারিখ ২১/০৮/২০২২ খ্রি:।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION