1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালী ডায়াবেটিক সমিতির র‌্যালী ও সুধী সমাবেশ

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫৯৩ জন পঠিত
মধুখালী ডায়াবেটিক সমিতির র‌্যালী ও সুধী সমাবেশ
মধুখালী ডায়াবেটিক সমিতির র‌্যালী ও সুধী সমাবেশ

শাহজাহান হেলাল,মধুখালী : “আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপৃুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে র‌্যালী এবং সুধী সমাবেশ ও ৬ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর আনুষ্ঠানিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় মধুবন চত্বরে র‌্যালীসহ ৬ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন মধুখালী পৌরসভার পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন। উদ্বোধন পরবর্তী মধুবন চত্বর থেকে র‌্যালী বের হয় । পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে মধুবন চত্বরে প্রত্যাবর্তন করে র‌্যালীটি।

র‌্যালী পরবর্তী মধুখালী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে মধুবন শপিং মলের ৩য় তলায় সুধী সমাবেশে ডায়াবেটিসের উপর সচেতনাতার গুরুত্ব দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,মধুখালী পৌরমেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জান মুরাদ,মোরশেদা আক্তার মিনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য হাজী আব্দুল মালেক শিকদার,পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু,সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্যা ও ডাঃ সুলতান আহম্মদসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION