1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনায় আহত দুই : থানায় অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০০ জন পঠিত
ভাঙ্গায় প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনায় আহত দুই : থানায় অভিযোগ
ভাঙ্গায় প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনায় আহত দুই : থানায় অভিযোগ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামে জমাজমির দ্বন্দ ও পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষরা একটি প্রবাসী পরিবারকে উপর্যুপরি হুমকি, মহিলা সহ অন্যান্য পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ঘটনায় মহিলাসহ ২ জনকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,ওই গ্রামের প্রবাসী সুমন মোল্লার সাথে প্রতিপক্ষ সামাদ মোল্লা ও কাসেম মোল্লা পক্ষের সাথে জমাজমি নিয়ে শত্রæতা আসছিল।

প্রতিপক্ষতে শায়েস্তা করতে শুক্রবার সকালে সামাদ মোল্লা(৩৫),এনায়েত মিয়া(৩০),রাকিব মিয়া ও হৃদয় মিয়া সহ ৮/১০ জন সংঘবদ্ধ হয়ে প্রবাসী সুমন মোল্লা(২৮) ও তার পরিবারের সদস্যদের অতর্কিত হামলা চালায়। হামলায় সুমন মোল্লা ও তার মা ফাহিমা বেগম(৫০) গুরুতর আহত হয়। তাদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা সরে পড়ে। স্থানীয়রা তাদের উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। হামলায় গুরুতর আহত ফাহিমা বেগম জানান,প্রতিপক্ষ সামাদ মোল্লাদের সাথে জমাজমি নিয়ে দ্বন্দ চলে আসছিল। সকালে সংঘবদ্ব হয়ে তারা আমাদের উর হামলা চালায়।আমাদের বাড়ি ছাড়া করার জন্য পরিবারের সদস্য যাকে যেভাবে পেয়েছে তাকেই বেধড়ক পিটিয়েছে। আমার মেয়ে ও ছেলের বউয়ের উপরও তারা হামলা চালিয়ে আহত করে।

প্রতিপক্ষ এনায়েত মিয়া(৩৭),রাকিব মিয়া(২২),হৃদয় মিয়া(২৫),হান্নান মিয়া(৩৫) লাঠি দিয়ে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আহত সুমন মোল্লা জানান, প্রবাসে থাকা অবস্থায়ই প্রতিপক্ষরা আমাদের উপর ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছিল। ওই দিন(শুক্রবার) মিলন মিয়া,রাকিব সহ ৮/১০ জন সংঘবদ্ব হয়ে লাঠিসোঠা,ছ্যান,দা নিয়ে আমাদের পরিবারের সদস্যদের উপর সংঘবদ্ব হয়ে হামলা চালায়\ এলাকার রাকিব ও হৃদয় সহ দীর্ঘদিন যাবৎ ওয়েলকাম প্রতারনার সাথে জড়িত। আমরা প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের বিরোধিতা করায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এদিকে শুক্রবার দুপুরে ভাঙ্গা থানায় হামলায় জড়িতদের বিরুদ্বে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION