1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে চার জুয়াড়ি আটক

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৫৪৮ জন পঠিত
বোয়ালমারীতে চার জুয়াড়ি আটক
বোয়ালমারীতে চার জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে চার অনলাইন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকদের বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৩১ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ছোলনা এলাকার একটি বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রায়পুর গ্রামের আব্দুল আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৫), একই গ্রামের সিরাজুল ইসলাম মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও একই উপজেলার ছোলনা গ্রামের মৃত সালাম মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (২৮) এবং দক্ষিণ কামারগ্রাম এলাকার জনাব আলী মোল্যার ছেলে বকুল মোল্যা (২৯)।

আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, আটকরা মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করি। এব্যাপারে একটি মামলা দায়ের শেষে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION