1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বিএনপি নেতার হয়রানিমূলক মামলা দাবী করে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫৪৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর দায়ের করা মামলা মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে সাংবাদিক সম্মেলন করেছে বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভুক্তভোগী মো. মনির হোসেন।
রোববার দুপুরে ফরিদপুরের গোয়ালমামটে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মো. মনির হোসেন বলেন, স্বাধীনতা বিরোধীর তালিকায় থাকা আব্দুস সামাদ মিয়ার পুত্র শামসুদ্দিন মিয়া ঝুনু সম্পুর্ণ আক্রোশমূলকভাবে আমার বিরুদ্ধে মানহানী মামলা করেছে। তিনি জানান, সাংবাদিক আবু সাঈদ খানের লেখা “মুক্তিযুদ্ধে ফরিদপুর” বইয়ের স্বাধীনতা বিরোধীর তালিকায়ও তার পিতার নাম রয়েছে। কিন্তু সম্পুর্ণ হয়রানিমূলকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে আমার বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, ২০১৯ সালে ২৩ জুন “সামাদ রাজাকারের ছেলে বেনু রাজাকারের ফাঁসি চাই” লেখা একটি পোস্টার সাটানোর অভিযোগে তার (মো. মনির হোসেনের) বিরুদ্ধে ২৫ জুন একটি এবং ২৫ জুলাই একটি মোট দুটি মামলা দায়ের করেন শামসুদ্দিন মিয়া ঝুনু। যদিও কে বা কারা ওই পোস্টার লাগিয়েছে তা জানা নেই বলে দাবী করেন মো. মনির হোসেন। উদ্ধেশ্যমূলকভাবে তাকে জড়িয়ে মামলাটি দেয়া হয়েছে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION