1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বাংলাদেশ থেকে এই অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হবে : আব্দুল আউয়াল মিন্টু

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩০৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ থেকে এই অবৈধ, অনির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতারিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনেই অংশগ্রহন করবেনা। এই সরকারকে আন্দোলনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত করতে হবে।
মঙ্গলবার সন্ধায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, মরহুম কেএম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামীতে বিএনপিই সরকার গঠন করবে। এই সরকারের পায়ের নিচে এখন আর মাটি নেই। এদেশের সধারন জনগণ এখন আর এই সরকারকে দেখতে চায় না।
নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মরহুম কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় আরো বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলি ইছা, জেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আফজাল হোসেন খান পলাশ প্রমূখ।
পরে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION