1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৩৯ জন পঠিত
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আলিপুরের সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় ফাইনালে তারা মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইবেকার ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। অন্যদিকে বঙ্গমাতা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তারা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র ও টুর্নামেন্টের সভাপতি অমিতাভ বোস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জুবায়ের কনা প্রমুখ। এ ছাড়াও খেলায় বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ এবং খেলোযাড় বৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION