1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২৪ জন পঠিত
ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন
ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় চিনিকলের প্রবীণ আখচাষী হাজি আব্দুল মোতালেব ফকির ও মো.নজরুল ইসলাম ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে ৪৭তম মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন। এর আগে চিনিকলের কেন করেয়িার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার কবির।

বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম,প্রবীন আখচাষী মোতালেব ফকির,মো. নজরুল ইসলাম,চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন পীর সাহেব ওবায়ের বীন নাসের। চিনিকল সুত্রে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে শতকরা ৬.২২% ভাগ চিনি আহরণ করে ৩ হাজার ১শত মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION