1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৫ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে বিষপানে অসুস্থ এক তরুণীর ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুমাইয়া আক্তার (২২) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টোটরকান্দী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় মিঠু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সুমাইয়া আক্তার বিষপান করেন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সুমাইয়া আক্তার ফরিদপুর সারদা সরকারি ‌ সুন্দরী কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন।
তবে কি কারণে তিনি বিষপান করেছিলেন ‌ ‌ তা অবশ্য জানা যায়নি ‌।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই নিরস্ত্র আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনায় কোতোয়ালি কর্তৃক ‌ আইনগত ব্যবস্থা ‌ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION