1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী পুলিশের হাতে গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫২৭ জন পঠিত
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী পুলিশের হাতে গ্রেফতার
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী পুলিশের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর ছবির সাথে ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেনের ছবি এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে নগরকান্দা থানা পুলিশ মোঃ হোসেন আলী নামের ঐ যুবককে গ্রেফতার করে। সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে মোঃ হোসেন আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সালথা উপজেলার নান্নু ফকিরের ছেলে মোঃ হোসেন আলী নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির সাথে আওয়ামীলীগ নেতা জামাল হোসেনের ছবি এডিট করে তা প্রচার করে। এ ঘটনা জানতে পেরে ২৫ জুন জামাল হোসেন মিয়া ফরিদপুর ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারক মোহাম্মদ নাসিম মাহমুদ মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নগরকান্দা থানাকে নির্দেশ দেন।

নগরকান্দা থানা পুলিশ অভিযুক্ত হোসেন আলীকে গ্রেফতার করে। মামলার বাদি জামাল হোসেন জানান, সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর ছবির সাথে তার ছবি এডিট করে বসানো হয়েছে। এ ঘটনায় তিনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্দ হয়েছেন। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, অভিযুক্ত আসামীতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION