1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তির ওফাৎ দিবসে দোয়া ও মিলাদ মাহফিল

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৯১ জন পঠিত
পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তির ওফাৎ দিবসে দোয়া ও মিলাদ মাহফিল
পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তির ওফাৎ দিবসে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান, ফরিদপুর প্রেসক্লাবের সহ -সভাপতি, সিনিয়র সাংবাদিক মাহবুব পিয়াল এর শ্রদ্ধেয় দাদাজান শহরের কমলাপুর তেঁতুল তলা নিবাসী আলেমেদ্বীন, বুজুর্গ, পীর এ কামেল মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের ৪৭ তম ওফাৎ দিবস উপলক্ষে রবিবার খাজা মঞ্জিলের মাজার প্রাঙ্গনে দোয়া, মিলাদ মাহফিল,জিকির আসগর ও সেজরা শরীফ পাঠের আয়োজন করা হয়।

বাদ মাগরিব অনুষ্টিত মিলাদ,কিয়াম ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো: সিদ্দিক আলী বিশ্বাস ও কমলাপুর চিশিতিয়া ভক্ত দরবার শরীফের পীর মো: ছকেলউদ্দিন আল চিশতী। এ সময় পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের পুত্র শেখ মো: আব্দুস সাত্তার,শেখ মো:সোহরাব হোসেন,শেখ মো: শাহাদত হোসেন আজম,শেখ মো: শাখাওয়াত হোসেন ছাকু এবং তার নাতি শেখ মো: মোশাররফ হোসেন মুসা,শেখ মো: শাহাবুদ্দিন,শেখ মো: মাইনুদ্দিন, শেখ মো:আবু ছাহের আলম, শেখ মো: আবু নাছির আলম, শেখ মো: মারুফ হোসেনসহভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো: সিদ্দিক আলী বিশ্বাস । বাদ এশা শেজরা শরিফ পাঠ ও দোয়া পরিচালনা করেন শেখ মো: শাখাওয়াত হোসেন ছাকু । এছাড়াও পীর এ কামেল মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের ওফাৎ দিবস উপলক্ষে ফরিদপুরের ফুটপাতে পড়ে থাকা দুঃস্থ ,অসহায় , মানসিক ভারসাম্যহীন ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION