1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ট্রলি চাপায় প্রাণ গেল যুবকের

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৭৭২ জন পঠিত
ট্রলি চাপায় প্রাণ গেল যুবকের
ট্রলি চাপায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি টানা ট্রলি চাপায় ইমামুল বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমামুল একই উপজেলার সৈয়দপুর গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে। পেশায় সে ট্রলি চালক। জানা যায়, গোবিন্দপুর পূর্বপাড়া নামক এলাকায় ট্রলি যোগে মাটির কাঁচা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় ট্রলির চাকা মাটিতে ডেবে যায়। এসময় ট্রলির ইঞ্জিন উল্টে ট্রলির বডির সাথে চালক ইমামুল বিশ্বাস চাঁপা খেয়ে মুখমন্ডল থেঁতলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় সেলাহাটি রেল গেট নামক স্থানে পৌঁছালে সে মারা যায়। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বলেন, দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহের ময়না তদন্তের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গগত, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নেওয়া এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। টলির দাপটে ছোট বড় শিক্ষার্থীরা, পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ছে। মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ ওই এলাকার মানুষের।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION