1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গাছ খাইলো ছাগলে, মারা গেলো তারা মোল্লা

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৫০ জন পঠিত
মনির মোল্লা, সালথা :
ফরিদপুরের সালথায় ছাগলে মেহগনি গাছের ছাল খাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মতিয়ার রহমান ( তাঁরা) মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাঁরা মোল্লা ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশি রশিদ মোল্লার (পাচু) এর ছেলে দেলোয়ার মোল্লার বাগানের মেহগনি গাছের ছাল খেয়েছে ছাগলে। তখন ওই গ্রামের ওহাব মোল্লার ছেলে সজল মোল্লা (২২) মেহগনি গাছের ছাল খাওয়া দেখতে পেয়ে অতিউৎসাহী হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে প্রতিবেশী তাঁরা মোল্লা ঘটনা স্থলে এসে সজল কে গালিগালাজ করা বন্ধ করতে বললে সজলের সাথে তাঁরা মোল্লার কথা কাটাকাটি হতে থাকে। কথা কাটাকাটির শব্দ শুনে এক দলভুক্ত রশিদ মোল্লা (পাচু) এর ছেলে ইলিয়াস মোল্লা (৪০) ও সবুর মোল্লা (৩৫) এগিয়ে এসে সজলের সাথে জোট বেধে তাঁরা মোল্লার সাথে কথা-কাটাকাটির চলাকালীন সময়ে তাঁরা মোল্লাকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে মাটি পরে যায়। তাকে আহত করে ঘটনা স্থল থেকে তারা ৩জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত  করে, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION