1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

কোনো রাজাকারের গাড়ীতে আর জাতীয় পতাকা দেখতে চাইনা – মাহমুদা বেগম কৃক

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
কোনো রাজাকারের গাড়ীতে আর জাতীয় পতাকা দেখতে চাইনা। আমরা অনেকেই মনোনয়ন প্রত্যাশী কিন্তু জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা দিবেন তার হয়ে কাজ করে আমরা সবাই নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবো। বাংলাদেশ আওয়ামী লীগ’র সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শুক্রবার বিকালে উপজেলার সাতৈর বাজারে আয়োজিত আলোচনা সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহ্মুদা বেগম কৃক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করে, মানুষের জানমালের ক্ষতি করে তাদেরকে রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চায়না এদেশের মানুষ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নারীরা সম্মানিত হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতাসহ বিভন্ন ধরনের ভাতা চালুর মাধ্যমে নারীদের সামাজিক নিরাপত্তার আওয়ায় এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এই নারী সমাজকে বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী সমাজের উন্নয়নে শেখ হাসিনাকেই দরকার, কারণ শেখ হাসিনাই এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি, নিশ্চিত করেছেন তাদের অধিকার। তাই আগামী নির্বাচনে তিনি শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দ শাহিনুর রহমান সজল।
অনুষ্ঠানে উপস্থিত নারীরা আসন্ন নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION