1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ইউপি নির্বাচনে যারা এলাকার উন্নয়ন করবে তাকেই ভোট দিবেন -এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯৪ জন পঠিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে কাছে পাবেন ও আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করবে তাকেই ভোট দিবেন। মহামারি করোনার মধ্যে ও বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাড়া বিশ্বকে তাক লাগিয়েছে। তিনি বলেন, আগামীতে যে সকল বড় বড় নেতারা ভোট চাইতে আসবে তাদের প্রত্যাক্ষান করবেন। সুদিনে শুধু জনগণের নিকট ভোট চাইতে আসে কিন্ত জনগণের উন্নয়নে কাজ করেনা। মহামারি করোনা ও ভয়াবহ বন্যায় ঐ সকল নেতারা জনগণের পাশে আসে নাই, সাহায্য-সহযোগিতা করে নাই, । তিনি আরও বলেছেন, ২০১৪ সালে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সম্মানিত করেছেন। আমি এলাকায় জনগণের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে করে যাচ্ছি। প্রায় শত কোটি টাকা ব্যয়ে পদ্মার তলদেশ দিয়ে ক্যাবলের মাধ্যমে নারিকেল বাড়িয়ার চরে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। রাস্তা-ঘাট, ব্রীজ ও কালবার্ড দিয়ে উন্নয়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মধুমন্ডলের ডাঙ্গী গ্রামের ছুফ্ফা মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তুর উদ্বোধন কালে এক পথ সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছমির বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মাদ্রাসার মাহতামিম মাওলানা মুফতি মোঃ আমিন উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION