1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আগামীকাল কন্ঠশিল্পী রশীদ আহমেদ তিতু’র মৃত্যু বাষির্কী

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৮০ জন পঠিত
আগামীকাল কন্ঠশিল্পী রশীদ আহমেদ তিতু’র মৃত্যু বাষির্কী
আগামীকাল কন্ঠশিল্পী রশীদ আহমেদ তিতু’র মৃত্যু বাষির্কী

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে মান্নাদে খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী ,ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম রকিবউদ্দিন আহমেদ ও বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস লায়লা চৌধুরীর একমাত্র পুত্র রশীদ আহমেদ (তিতু) এর তৃতীয় মৃত্যু বাষির্কী আগামীকাল ১৪ মে রবিবার। গত তিন বছর আগে এইদিনে ৫১ বছর বয়সে শহরের হাবেলী গোপালপুর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। সদা হাসোজ্জল,বিনয়ী ও বন্ধু বৎসল রশীদ আহমেদ তিতু ছিলেন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ।

কিংবদন্তি শিল্পী মান্নাদের ভীষন ভক্ত ছিলেন তিনি। তার কন্ঠে মান্নাদের গান মুগ্ধ করেছে শ্রোতাদের । নজরুল ও শাস্ত্রীয় সংগীতেও তিনি ছিলেন সমান তালে দক্ষ। রশীদ আহমেদ (তিতু) এর তৃতীয় মৃত্যু বাষির্কী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে রশীদ আহমেদ তিতুর রুহের মাগফিরাতের জন্য তার মাতা মিসেস লায়লা চৌধুরী, সহ-ধর্মীনি ফারাহ দিবা আহমেদ এবং পুত্র শাহরিয়ার আহমেদ ফরিদপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION