1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আইসক্রিম ব্যবসায়ীকে অপহরণ ও গুমের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৫০ জন পঠিত
আইসক্রিম ব্যবসায়ীকে অপহরণ ও গুমের অভিযোগ
আইসক্রিম ব্যবসায়ীকে অপহরণ ও গুমের অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুহিন মুন্সী (৩১) নামের এক আইসক্রিম ফ্যাক্টরীর মালিককে ৩ দিন ধরে অপহরণ করে গুম করা হয়েছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর পরিবারের। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই আইসক্রিম ব্যবসায়ীর সন্ধান পাওয়া যায়নি। এর আগে শনিবার (১৮মার্চ) বিকালে ভাঙ্গা থেকে ফরিদপুরে বোনের বাসায় যাওয়ার পথে সে অপহৃত হয় বলে দাবী ভুক্তভোগী পরিবারের। অপহৃত তুহিন ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের লুৎফর মুন্সির ছেলে বলে জানা যায়।

এঘটনার পর থেকে কোতোয়ালী থানা ও ডিবি পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। অপহৃত ব্যবসায়ীর বাবা লুৎফর মুন্সী অভিযোগ করে বলেন, গত শনিবার বিকাল আনুমানিক ৪ টার সময় তুহিন ভাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ফরিদপুরে বোনের বাসায় রওনা হয়। সন্ধ্যার পর তার ফোন বন্ধ পাওয়া গেলে তখন বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করি। রাতে তুহিনের ব্যবহৃত মোটরসাইকেলটি ফরিদপুর শহরের কমলাপুরের একটি রাস্তার ওপর পাওয়া যায়। পরদিন রোববার সকালে আমি বাদি হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় ও ডিবি কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করি। পরে থানা পুলিশ ও ডিবি মিলে তুহিনকে উদ্ধারের চেষ্টা করছে। তবে আমার অভিযোগ একটি চক্র আমার ছেলেকে মোটা অংকের টাকার জন্য অপহরণের পর গুম করে মুক্তিপণ চাচ্ছে ।

এব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, অপহরণ ও গুম সংক্রান্ত বিষয়ে কোতয়ালী থানায় একটি অভিযোগ দেন নিখোঁজ যুবকের পরিবার। পরে অভিযোগের বিষয়টি ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ডিবিকে অবহিত করলে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে কাজ করছি। তবে অপহরণ ও গুম কি-না সেটাও খতিয়ে দেখে সত্যিটা উদঘাটনের চেষ্টা করছি। আশা করছি, আমরা দ্রুতই ওই যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION