1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

২০ লাখ মূল্যের গাঁজাসহ এক নারী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৮ জন পঠিত
২০ লাখ মূল্যের গাঁজাসহ এক নারী আটক
২০ লাখ মূল্যের গাঁজাসহ এক নারী আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাংগা উপজেলার তালকান্দা গ্রামের একটি বাড়ি থেকে ৬৪ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। যার র্বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এসময় মাহিনুর বেগমকে (২৮) আটক করে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বুধবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের আল-আমিন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় ভাংগা থানা পুলিশ। এসময় তার বাড়ি চৌচালা টিনের ঘরে তল্লাশি তালিয়ে কাঠের পাটাতনের উপর থেকে একটি প্লাস্টিক বস্তায় ১০ কেজি, ২টি পাটের বস্তায় ৪৭ কেজি ও একটি কালো রং এর ট্রাভেল ব্যাগ থেকে ৭ কেজি করে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আল আমিন এর স্ত্রী মাহিনুর বেগমকে আটক করে পুলিশ।

এই মাদক ব্যবসার সাথে জড়িত আসামী আজিজুল ভূইয়ার ছেলে আল আমিন ভুইয়া ও মৃত আলী ভূইয়ার ছেলে শেরে ভুইয়া পলাতক ছিল বলে জানান পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে। ভাঙ্গা সার্কেল মো: হেলাল উদ্দিন ভূইয়া জানান, তাদের বিরুদ্ধে ভাংগা থানার উপ-পরিদর্শক (এস.আই) অমিয় মজুমদার বাদী হয়ে ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ ধারায় মামলা করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটক নারীকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION