1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

হাতুড়ি দিয়ে পিটিয়ে দিলো যুবককে

  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১২৫১ জন পঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রিয়াজ (১৮) নামে এক যুকককে হাতুড়ি পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের আহত ওই যুবককে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শনিবার আহত রিয়াজ চৌধুরীর বাবা বাদি হয়ে ওই গ্রামে তাদের প্রতিপক্ষ মৃত ইয়াকুব মোল্লার ছেলে কালাম মোল্যাকে (৫৫) এক নম্বর আসামি করে ৭ জনের নামে থানায় এজাহার দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা যায়, জমি জমা বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা-রাতে উপজেলার কুমরাইল গ্রামের হাফিজ মোল্যার মুদি দোকানের সামনে ওই গ্রামের কালাম মোল্যাগং রিয়াজ চৌধুরীকে (১৮) হাতুড়ি পিটিয়ে আহত করে। আহত অবস্থায় রিয়াজকে পরিবারের লোকজন উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এ ব্যাপারে হাতুড়ি পেটানোর কথা অস্বীকার করে কালাম মোল্যা বলেন, রিয়াজ চৌধুরী আমাকে মারধর করার সময় দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, রিয়াজ চৌধুরীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করার জন্য ডহরনগর ফাঁড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION