1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

সালথায় সহিংসতা রোধে গ্রাম্য মাতুব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৭৫৮ জন পঠিত
সালথায় সহিংসতা রোধে গ্রাম্য মাতুব্বরদের সাথে পুলিশের মতবিনিময়
সালথায় সহিংসতা রোধে গ্রাম্য মাতুব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রাম এলাকার উত্তেজনা ও সহিংসতা প্রতিরোধ করার লক্ষে দুই দলের মাতুব্বরদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ। সোমবার দুপুরে সালথা থানা চত্তরে খারদিয়া, উজিরপুর ও সাধুহাটি গ্রামের দুই দলের মাতবরদের সাথে এ মতবিনিময় করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা, সার্কেল) মোঃ সুমিনুর রহমান।

এসময় সালথা থানার সেকেন্ড অফিসার এসআই মারুফ হোসেন, যদুনন্দী বিট অফিসার এসআই নাজমুল আলম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর, আবু বকর ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ রফিক মোল্যা, মহব্বত হোসেন ঠাকুর, ইউপি সদস্য ইরোন খন্দকার, আকরাম আলী সহ স্থানীয় তিন গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১০ টায় দুই দলের দেশিও অস্ত্র ঢাল-কাতরা পুলিশের কাছে জমা দিবেন বলে অঙ্গিকার করেছেন দুই দলের মাতুব্বররা। এদিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া, সেনহাটি ও গোবিন্দপুর গ্রামে রবিবার রাত থেকে উত্তেজনা চলছিলো। এই তিন গ্রামের মাতুব্বরদের সাথে বিকালে সহিংসতা রোধে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান। এসময় ইউপি সদস্যসহ ওই তিন গ্রামের দুই দলের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION