1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

সালথা’য় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪২ জন পঠিত
সালথা'য় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার
সালথা'য় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের আলোচিত একটি হত্যা মামলায় আক্কাস শিকদার (৩৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। আক্কাস শিকদার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের খোরশেদ শিকদারের ছেলে বলে জানা যায়।

পুলিশ কর্মকর্তা আওলাদ হোসেন জানান, শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ৩ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাসকে গ্রেফতার করা হয়েছে। আক্কাস ফরিদপুরের কোতয়ালী থানায় আলোচিত একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতার আক্কাসকে রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION