1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথা’য় জোরপূর্বক চাচার গাছ কেটে নিল আ’লীগ নেতা ভাতিজা

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৯৮ জন পঠিত
সালথা'য় জোরপূর্বক চাচার গাছ কেটে নিল আ'লীগ নেতা ভাতিজা
সালথা'য় জোরপূর্বক চাচার গাছ কেটে নিল আ'লীগ নেতা ভাতিজা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় চাচার জায়গার মেহেগুনি গাছ জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বেশ কয়েক মাস ধরে দুই পরিবারের মাঝে চলছে উত্তেজনা। বর্তমানে উত্তেজনা আরও তীব্র হওয়ায় যেকোনো সময় তারা জড়াতে পারেন মারামারিতে। এমন পরিস্থিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবেশীরা।

জানা গেছে- প্রায় চার মাস আগে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সামচুল হক হিরু কাজীর জায়গার বেশ কয়েকটি মেহেগুনি গাছ কেটে নেয় ভাতিজা মো. দেলোয়ার কাজী। দেলোয়ার কাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। হিরু কাজী অভিযোগ বলেন, পাশের বাউষখালী গ্রামে আমার ১৩ শতাংশ জমিতে মেহেগুনি গাছের বাগান করেছিলাম। গাছগুলো অনেক বড় বড় হয়েছিল। আমার ভাতিজা দেলোয়ার কাজী আমার কাছে কিছু টাকা দাবী করেন।

টাকা না দেওয়ায় তিনি তার ক্ষমতার দাপট দেখিয়ে কয়েক মাস আগে আমার ওই বাগান থেকে ১০টি মেহেগুনি গাছ কেটে নিয়ে বিক্রি করে ফেলে। পরে গাছ বিক্রির টাকা ফেরত দিতে চাইলেও আর দেয়নি। আমরা নিরহ মানুষ কোনো ঝামেলায় যায়নি। কিন্তু এখন আবার নতুন করে হুমকি-ধামকি দিচ্ছে, যাতে গাছের বিষয় আমরা মুখ না খুলি। তিনি বলেন- বিষয়টি নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দেলোয়ার এছাড়াও এলাকায় নিরিহ লোকদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় তাদের কাছে টাকা-পয়সা দাবি করে।

এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার কাজী বলেন- আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দেয়া দিয়েছেন আমার চাচা। আমি গাছ কাটার বিষয় কিছুই জানি না। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদীক বলেন, গাছ কাটার বিষয় অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION