1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে লাবু চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৬৬৫ জন পঠিত
সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে লাবু চৌধুরী
সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে লাবু চৌধুরী

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি। এসময় তার দুই কন্যা ও দুই জামাতা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে দুইবান করে ডেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোশ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION