1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথা’র কাঠালবাড়িয়া গ্রামে মালামাল লুটপাট

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫৯৪ জন পঠিত
সালথা'র কাঠালবাড়িয়া গ্রামে মালামাল লুটপাট
সালথা'র কাঠালবাড়িয়া গ্রামে মালামাল লুটপাট

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জালাল মোল্যা নামে এক কৃষকের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে দুটি ঘর ভেঙ্গে প্রায় ৫০ মণ পেঁয়াজ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জালাল মোল্যা অভিযোগ করে বলেন- জমিজমা নিয়ে প্রতিবেশী মো. গহুর মোল্যার ছেলে তুহিন মোল্যা ও তৌকির মোল্যার সাথে আমার বিরোধ চলছিল। বিরোধের জেরধরে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে হঠাৎ তুহিন আর তৌকির (৩০-৪০)লোকজন নিয়ে অতর্কিতভাবে আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার দুটি পেঁয়াজ রাখার ঘর ভেঙ্গে ফেলে। পরে ঘরে থাকা ৫০ থেকে ৫৫ মণ পেঁয়াজও লুট করে নিয়ে যায়। হামলা ঠেকাতে গিয়ে ওই রাতে আমার দুই মেয়ে মিনারা আক্তার, তানিয়া আক্তার ও পুত্রবধু খাদিজা বেগম আহত হন। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

এ বিষয় অভিযুক্ত তুহিন বলেন, আমার দশ শতাংশ জমি ওরা দখল করে রেখেছে, এটা নিয়েই আমাদের সাথে বিরোধ। হামলার কথা স্বীকার করে বলেন, হামলা করে ভুল করেছি ভবিষ্যতে এমনটি আর করবো না। ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন- খবর পেয়ে ওই রাতেই পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জালালের ছেলে খোকন মোল্যা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু করে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION