1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সরকারী ভুর্তকিতে ধান কাটার মেশিন হস্তান্তর

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ১৫৬৩ জন পঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কৃষি খাত কে যান্ত্রিকি করণ ও উন্নয়নের লক্ষ্যে সরকারী ৫০% ভুর্তকিতে ধান কাটা ও মাড়াই করার কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে এ কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রটি হস্তান্তর করা হয়। উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের কৃষক মো: আজিজুর রহমানের হাতে এই কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি হস্তান্তর করা হয়। গত কয়েকদিন আগে আরও একটি মেশিন যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের কৃষক অমর বিশ্বাসকে বুঝিয়ে দেয় উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে কৃষকের মাঝে সরকারী ৫০% ভূর্তকিতে ধান কাটা ও মাড়াই করার কম্বাইন্ড হারভেস্টার নামক মেশিন দুটি বিতরন করেন। বিশেষ বৈশিস্ট সম্পর্ন মেশিনটি দিয়ে ঘন্টায় প্রায় দুই একর জমির ধান কাটা ও মাড়াই করা যায়। মেশিনের চাবি ওই কৃষককে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, কৃষি সম্প্রসারন অফিসার জয় সেন শুভ, মৎস্য অফিসার রাজিব রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION