1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

সমকামীতা করতে না দেয়ায় যেভাবে খুনের ঘটনা- জানালেন পুলিশ (ভিডিওসহ)

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৯৬ জন পঠিত

বিশেষ প্রতিবেদক :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গী গ্রামের বাসিন্দা বালু ব্যবসায়ী মো. কাউসার খানের লাশ চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গীর পদ্মার পাড় নিকটবর্তী এলাকা থেকে ২৬ নভেম্বর দুপুরে উদ্ধার করে পুলিশ। এর আগে ২৫ নভেম্বর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এদিকে লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে ২৬ নভেম্বর দিবাগত মধ্যরাতে উপজেলার বিএস ডাঙ্গী প্রামের ১৬ বছর বয়সী কিশোর (শাফাওত ইসলাম সিফাত) ও তার পিতা শাহীন মোল্লাকে আটক করে পুলিশ।


রোববার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আটক কিশোর আসামীর স্বিকারোক্তির বরাত দিয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, ছুরির দেখিয়ে ভীতি সৃষ্টি করে জোর পুর্বক সমকামীতা করার চেষ্টাকালে বলাৎকার চেষ্টাকারীর সেই ছুরিটিই কৌশলে ছিনিয়ে নিয়ে তা দিয়েই সিফাতই কুপিয়ে হত্যা করা হয় ওই ব্যবসায়ীকে।


তিনি জানান, ইতিপুর্বেও একাধিকবার ওই ব্যাক্তি কিশোরটিকে নিয়ে জোরপুর্বক সমকামিতায় লিপ্ত হয়। স্বাভাবিকভাবে সমকামিতা করতে না দেয়ায় এবার ছুরি দেখিয়ে ভীতি প্রদর্শন করে সমকামী সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এসময় ওই কিশোর ক্ষুব্দ হয়ে কৌশলে ছুরিটি ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করে।
তিনি আরো জানান, হত্যার পর ওই কিশোর তার পরিবারকে বিষয়টি জানালে কিশোরের পিতা মো. শাহীন মোল্লা ঘটনা সংশ্লিষ্ট আলামত ধ্বংসের চেষ্টা চালায়। তার পরামর্শে পরিধেয় বস্ত্র ও মোবাইল পুড়িয়ে ধ্বংসের চেষ্টা ও ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোটর সাইকেলটি সংশ্লিষ্ট উপজেলার বাইরে সদর উপজেলার মধ্যে ফেলে দেয়া হয়। পুত্রকে আলামত নষ্টের এমন পরামর্শ দেয়ায় পিতা শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী পুলিশের।

ভিডিও :

https://youtu.be/BxEVndlQwzM

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসাইন, সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION