1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
সদরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
সদরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

সদরপুর সংবাদদাতা : ‘‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’’ এ পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্ত¡রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সল, উচ্চ মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ । এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ৫জন ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, উপজেলা ভূমি অফিস ২২ মে থেকে ২৮ মে ২০২৩ ইং পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদ্যাপন উপলক্ষে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচী পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION