1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

রুবেল-বরকতের মালিকানার ১২ বাস আগুনে ভষ্মিভুত! (ভিডিওসহ)

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১২৬৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :

ফরিদপুর শহরের গোয়ালচামটে অগ্নিকান্ডে ভষ্মিভ’ত হয়ে গেছে সাউথলাইন পরিবহনের ১২টি বাস। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রেখেছিলো বলে জানান গেছে। রাত একটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে এ আগুনের সুত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২ টি বাসের মধ্যে বারোটি বাস পুড়ে গেছে। অগ্নিকান্ডের কারণ চিহ্নিত করা যায়নি, তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে। তিনি জানান, সেখানে মোট ২২টি বাস রাখা ছিলো। এরমধ্যে ১২টি বাসেই একসাথে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন নিভিয়ে ফেলতে আমরা সক্ষম হই।

তিনি আরও বলেন, ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিলো।

https://youtu.be/dxk2wp66OK8

#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION