1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

রাতের আধারে কৃষকের লাউ ও কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৩ জন পঠিত
রাতের আধারে কৃষকের লাউ ও কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাতের আধারে কৃষকের লাউ ও কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের নগরকান্দায় রাতের আধাঁরে বাকি মোল্যা নামে এক কৃষকের ৩০ শতক জমিতে বেড়ে ওঠা লাউ ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। ঘটনাটি নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে কুমার নদের পাড়ে ঘটে। ক্ষতিগ্রস্ত বাকি মোল্যা বিনোকদিয়া গ্রামের বাসিন্দা। বাকি মোল্যা বলেন, কয়েক বছর আগে আমি স্টোক করি। আমার তিনটি হার্ট ব্লক হয়ে রয়েছে। এরপর থেকে আমি ভারি কোনো কাজকর্ম করতে পারি না।

এমন অবস্থায় চাচাতো ভাইদের কিছু জমি বর্গা নিয়ে নানা ধরণের শাক-সবজি ও ফলের বাগান করি। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে চলে আমার সংসার। তিনি বলেন, কিছুদিন আগে কুমার নদের পড়ে থাকা চাচাতো ভাইদের ৩০ শতাংশ জমি বর্গা নিয়ে লাউ ও কলাগাছ লাগাই। গাছগুলো কেবল বেড়ে উঠতে শুরু করেছে। এমন সময় অন্তত ১০টি লাউগাছ ও ৩০টি মত কলাগাছ রাতের আধারে কেটে ফেলেছে কে বা কারা। আমি এ ঘটনায় কোর্টে মামলা করবো। স্থানীয় বাবলু মোল্যা বলেন, একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকতেই পারে। সেটা স্থানীয়ভাবে মিমাংসা করা য়ায়। বা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া যায়। কিন্তু তা না করে, লাউ ও কলাগাছের সঙ্গে শত্রুতা করে কি লাভ! এসব অপকর্ম থেকে সবার বেরিয়ে আসা উচিত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION