1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

রাজমিস্ত্রি সালমান মৃধার পড়ালেখার দায়িত্ব নিলেন ফরিদপুরের জেলা প্রশাসক

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৬ জন পঠিত
রাজমিস্ত্রি সালমান মৃধার পড়ালেখার দায়িত্ব নিলেন ফরিদপুরের জেলা প্রশাসক
রাজমিস্ত্রি সালমান মৃধার পড়ালেখার দায়িত্ব নিলেন ফরিদপুরের জেলা প্রশাসক

সবুজ দাস, ফরিদপুর : রাজমিস্ত্রির কাজ করে জিপিএ ফাইভ পাওয়া অদম্য মেধাবী সালমান মৃধার লেখাপড়ার দায়িত্ব নিলেন ফরিদপুর জেলা প্রশাসক। গতকাল সালমানকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামের বিল্লাল মৃধার কৃতি সন্তান সালমান মৃধা (১৬)। অদম্য মেধাবী সালমান এবার ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনের কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

সালমানের বাবা মো. বিল্লাল মৃধা (৫০) অন্যের জমিতে কাজ করে যা পান তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। সালমান অন্যের জমিতে কাজ করে, রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ করে সংসারের খরচ বহনের পাশাপাশি চালিয়ে গেছে পড়াশোনা। সালমানের কলেজে ভর্তি ও পড়ালেখার খরচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে তার পাশে দাঁড়ান ফরিদপুর জেলার মানবিক প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। সালমান ও তার ছোট ভাইয়ের পড়ালেখার ব্যয়ভার বহনসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ফরিদপুর।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION