1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

যেভাবে ১০ ডাকাত ধরলো পুলিশ…

  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৪২৬ জন পঠিত




স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট হামিরদী গ্রামের দেলোয়ার ফকির ও বড় হামিরদীর কাজী ফাহাদ ইসলাম শোভনের বাড়ীতে ডাকাতির ঘটনায় ১০ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে ভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।



তিনি জানান, আটককৃতদের নিকট থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, শাবল, স্ক্রু-ড্রাইভারসহ লুন্ঠিত মালামালের মধ্যে ৫৪ হাজার টাকা, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।



আটককৃতরা হলেন, গোপালগঞ্জ সদরের মাতলা গ্রামের ফরিদ খাঁ (৪৭), কাশিয়ানীর ধানজাইলের ইসলাম মোল্লা (৫২), পদ্ম বিলের বেলায়েত শেখ (৩৫), মুকসুদপুরের চর বাহারা গ্রামের শহীদুল শেখ (৩৩), ফরিদপুরের ভাঙ্গার ব্রাক্ষমকান্দার হাবিব মুন্সী (৪৫) ও মুসা ব্যাপারী (৪৫), বাররা গ্রামের সুজন সরদার (৩৯), সালথা উপজেলার বলিভদ্রদি গ্রামের ওবায়দুর মাতুব্বর (২৬), ফেনীর দাগনভুইয়ার মেহেদীপুরের বদিউল আলম (৫০) এবং কুমিল্লার মুরাদনগরের কেমতলী গ্রামের পলাশ কর (২৮)।



অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ১৩ ডিসেম্বর উপজেলার ছোট হামিরদী গ্রামের দেলোয়ার ফকির ও ১৭ ডিসেম্বর বড় হামিরদীর কাজী ফাহাদ ইসলাম শোভনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির দুইজনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ চুন্নু মাতুব্বর নামের একজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার স্বিকারোক্তি অনুযায়ী পুলিশ আরো নয়জনকে আটক করে। তাদের নিকট থেকে উপরোল্লিখিত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে উপস্থাপন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION