1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মারপিট মামলার পরই প্রধান তিন আসামী আটক

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৬৪১ জন পঠিত
মারপিট মামলার পরই প্রধান তিন আসামী আটক
মারপিট মামলার পরই প্রধান তিন আসামী আটক

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হামিদুর রহমান ওরফে হামিদ (৬৬)কে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মধুখালী থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার পর পরই এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত হলো মো. বাচ্চু শেখ (৪০), পিতা মৃত সাইদ শেখ, রবিউল ম্যোলা (৪৫), পিতা মৃত. রাজ্জাক মোল্যা ও হাবিব শেখ (৩৫), পিতা মৃত সাইদ শেখ। তারা সবাই পৌরসভার ২নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত. ফেলু মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হামিদুর রহমান ওরফে হামিদ (৬৬)কে ২৮ জুন মঙ্গলবার রাত আনুমানিক ৯টার সময় সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার নিচে দাড়িয়ে থাকা অবস্থায় উক্ত এজাহার নামীয় আসামী ও আরো অজ্ঞাত ২/৩ জনের একটি দল বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমানের উপর হামলা করে তাকে মারপিট করে নিলা ফুলা জখম করে এবং তার কাছে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ওই বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান বাদী হয়ে মধুখালী থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মামলার পর পরই আমরা এজাহার নামীয় তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION