1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মানসিক বিকারগ্রস্ত বিদেশ ফেরত রুপা দুইমাস নিখোঁজ

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৫ জন পঠিত
মানসিক বিকারগ্রস্ত বিদেশ ফেরত রুপা দুইমাস নিখোঁজ
মানসিক বিকারগ্রস্ত বিদেশ ফেরত রুপা দুইমাস নিখোঁজ

স্টাফ রিপোর্টার : ২০১৪ সালে একমাত্র সন্তান ফয়সাল হাসানকে মায়ের কাছে রেখে ২৫ বছর বয়সে জীবিকার সন্ধানে লেবানন পাড়ি জমান রুপা। আর এসময়ের মধ্যে তার স্বামী আরেকটি বিয়ে করে নতুন সংসার বাধেন। অন্যদিকে বিদেশ বিভুইয়ে ভালো কাজ না পেয়ে দেড় বছর পর রুপা দেশে ফিরে আসেন। তবে এসময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কাউকে কিছু না বলে মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যেতেন আত্মীয়-স্বজনের কাছে। আবার ফিরেও আসতেন। তবে গত অক্টোবর মাসে এভাবে বাড়ি থেকে বের হয়ে আজ অব্দি আর ফিরে আসেননি। একারণে রুপার বিধবা মা আনােয়ারা বেগমের (৬১) কান্না যেনো থামছেই না। অশ্রুসজল নয়নে তিনি নিরুদ্দেশ মেয়ের সন্ধান জানতে সাংবাদিকদের সহায়তা চান। গত ২৬ নভেম্বর চরভদ্রাসন থানায় মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি সাধারণ ডায়রি করেছেন। জিডি নং ৯৬৮।

চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগরের মধু শিকদারের ডাঙ্গী গ্রামের জাহাঙ্গীর মোল্যার মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে রুপা বড়। ছােট ভাই শফিকুল পেশায় রাজমিস্ত্রি। বাবা থাকতেও নেই রুপার ছেলে ফয়সালের। নানীর কাছেই বড় হচ্ছে সে। এখন তার বয়স ১৫। মাকে না পেয়ে সেও ভালো নেই। মানসিক সুস্থতা না থাকলেও মাকে ফিরে পেতে চায় সে। মধু শিকদারের ডাঙ্গী গ্রামের রহমত শেখ (২৯) বলেন, বিদেশ থেকে আসার পর তারা রুপার অস্বাভাবিক আচরণ দেখতে পান। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। আবার মাঝেমধ্যে তিনি মানসিক সুস্থ্য-স্বাভাবিক আচরণ করতেন। ওই ওয়ার্ডর ইউপি সদস্য কামরুল হাসান রুপার হারিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বেশ কিছুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রুপাকে খুজ পেতে তিনি সকলের সহযােগিতা কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION