1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

ভাঙ্গা নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৮৫ জন পঠিত
ভাঙ্গা নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত
ভাঙ্গা নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষ্যে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। পরে জাতির জনকের স্মরণে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগি সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিও রেখেছে অনেক সংগঠন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যলয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউলিবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজন শোক সভা অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্ত করেন কাউলিবেড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত দুদু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্ল্যাহ।আরো উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা,আওয়ামীলীগ নেতা ফাইজুর রহমান,এ্যাড কামাল,যুবলীগ নেতা বাহার,এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

মাহমুদুর রহমান তুরান

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION