1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

ভাঙ্গায় ২ দিন ব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৯০ জন পঠিত
ভাঙ্গায় ২ দিন ব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা
ভাঙ্গায় ২ দিন ব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় বস্ত্র ও পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’’-প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ শেষে ১৫০ জন পাট চাষীর মাঝে সনদপত্র বিতরণ করা হয় ।এতে কৃষকদের পাট চাষ,পাট চাষ উন্নয়ন,পাট বীজ উৎপাদন,বপন এবং উন্নত জাতের পাট উৎপাদনের কলাকৌশল সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়াম সেমিনার কক্ষে উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল বিশ^াসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন,জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ডঃ মোঃ হযরত আলী, আঞ্চলিক কেন্দ্র ফরিদপুরের প্রধান পাট বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মজিবর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শণ শিকদার,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোল্লা আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এ সময় মনিটারিং অফিসার হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন যুগ্ন সচিব প্রকল্প পরিচালক দীপক কুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION