1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৬৬৮ জন পঠিত
ভাঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ
ভাঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ

ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জুতা পরে না আসায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক হায়দার হোসেনের বিরুদ্ধে। রোববার (১৫ অক্টোবর) বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী তাসফিম আলী (১৩ কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ,ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাস্তা সংস্কার করা এবং রাস্তার পাশে থাকা ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টিনের ঘর (স্কুল বোর্ডিং) সরানো নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী তাসফিমের বাবা ভাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আয়ুব আলী শেখের সাথে ঝামেলা হয়।

এর জের ধরে তাসফিমকে পেটান প্রধান শিক্ষক হায়দার হোসেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আইয়ুব আলী বলেন, আমার ছেলেকে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির সময় আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি,আমার ছেলে অসুস্থ তাই জুতা ব্যবহার করতে চিকিৎসক নিষেধ করেছেন। আমার ছেলে যেন বিদ্যালয়ে জুতা ছাড়া আসতে পারে সেজন্য মৌখিক অনুমতি নেওয়া ছিল। তারপরও জুতা না পরার কারণে প্রধান শিক্ষক আমার ছেলেকে আক্রোশমূলক মেরেছেন। তাসফিমের মা তানিয়া খানম বলেন, আমার ছেলেটার স্কিন অ্যালার্জি থাকার কারণে জুতা ব্যবহার করতে পারে না। জুতা পরলে তার পায়ে ঘা হয়ে যায়। তাই আমার ছেলে স্কুলে জুতা পরে যায় না।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, বিদ্যালয়ে এমন কোনো ঘটনাই ঘটেনি। ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন বলেন, অভিভাবকের মাধ্যমে বিষয়টির লিখিত অভিযোগ পেয়েছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভ’মি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION