1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৮২ জন পঠিত
ভাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর
ভাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা :‘‘আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ৪০ টি ভ‚মিহীন পরিবারের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আশ্রায়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘরগুলো পেয়ে ভ‚মি ও গৃহহীন পরিবারগুলো একটু মাথা গোজার ঠাই হওয়ায় তাদের মুখে যেন ঈদের খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাহামুদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ব্যবস্থাপক মোঃ শাহ আলম,চুমুরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগ,কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ মুন্সী,নাছিরাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য যে, ভাঙ্গা উপজেলায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ পর্যায়ক্রমে দুঃস্থ ও ভ‚মিহীন ৮৮০ টি পরিবারকে ঘর হস্তাস্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION