1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের ঢল

  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫২৫ জন পঠিত
ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের ঢল
ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের ঢল

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতার ঢল নামে। সোমবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে ঘিরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষ থেকে দলীয় শত শত নেতাকর্মীসহর্ ভাঙ্গা বিশ^রোড গোলচত্বর সংলগ্ন পৌরসভার সামনের সড়কে জড় হন। তার যাত্রাপথে পুলিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী মুনসুরাবাদ সেতু পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েটি সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়।

নেতাকর্মীরা শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দুইধারে অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আইয়ুব আলী,ওমর ফারুক হবি,পান্না মিয়া প্রমুখ। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি জিয়ারতের জন্য টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে নেতাকর্ম্যদের ব্যাপকভাবে জড় করার প্রস্তুতি গ্রহন করা হয়। সকাল থেকেই নেতাকর্মীরা পৌরসভার সামনের মহাসড়কে ব্যানার ,ফেস্টুন নিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়। তবে সড়কের অন্য কোথাও যানবাহন কিংবা জনসাধারনকে পুলিশ দাড়াতে দেয়নি। ফলে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়া রাস্তা-ঘাট ছিল জনশুন্য।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION