1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৭৩২ জন পঠিত
ভাঙ্গায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা
ভাঙ্গায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের খামারকান্দা গ্রামে সৌদি আরব প্রবাসী আবুল খায়ের মাতুব্বরের বাড়ি-ঘর এবং সদ্য উত্তোলন করা তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের দ্বারা হামলা, ভাংচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগে জানান। ওই প্রবাসী অভিযোগ করে বলেন, একই গ্রামের এসকেন মোল্লা,তুষার মোল্লা,জাকির মোল্লা গংদের সাথে জমি-জমা ও বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ শত্রæতা চলে আসছিল।

তারা বিভিন্ন সময়ে আমাদের ক্ষয়-ক্ষতি করার চেষ্টা করে আসছে। এর জের ধরে ওই গ্রামের এসকেন মোল্লা সহ ২০/২৫ জন সংঘবদ্ব হয়ে লাঠিসোঠা, ছ্যান,দা নিয়ে ব্যাপক হামলা চালিয়ে টিনের চালা,ঘরের মধ্যে রক্ষিত টাকা-পয়সা সহ অন্যান্য মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়। বাধা দিলে তারা যাকে সামনে পায় তার উপর অতর্কিত হামলা চালায় বলে তিনি দাবী করেন। ক্ষতিগ্রস্থ গৃহনী সোমা বেগম বলেন, কিছু বুঝে উঠার আগেই লাঠিসোঠা নিয়ে তারা আমাদের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে ভাংচুরের সাথে গহনা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হামলায় জড়িতদের বিরুদ্বে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION