1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

ভাঙ্গায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৮৫৪ জন পঠিত
ভাঙ্গায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ভাঙ্গায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল(শনিবার)বিকেলে ভাঙ্গা বাজার ফুড চাইনীজ রেষ্টুরেন্টে উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা।

ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.ও.এ ওয়াদুদ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি মুন্সী, জেলা ছাত্রদলের সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তৈমুর লং, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মির্জা ইমরান,জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রনেতা কুতুব উদ্দিন স্মরন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সজল তালুকদার,শরীফ সোহান,সোহাগ সরদার,ইবাদত হোসেন ছাত্রদলসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ ও সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION