1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

ভাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের নব-নির্মিত ভবনের উদ্বোধন

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৮৫ জন পঠিত
ভাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের নব-নির্মিত ভবনের উদ্বোধন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্স এর ৫০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। হাসপাতাল চত্বরে উপজেলা -স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং ডাক্তার শারমিন জাহান সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার হিসেবে হাসপাতালটিকে ১০০ শয্যায় রুপান্তরিত করা হবে।

তিনি আরও বলেন,হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির করোনাকালীন সময়ে অকøান্ত পরিশ্রম করে হাসপাতালটিকে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,স্বাস্ব্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌলী গোলাম মাহাবুব, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান,নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুলু আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুঁইয়া,থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,সংশ্ষ্টি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION