1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ভাঙ্গায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮১ জন পঠিত
ভাঙ্গায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ভাঙ্গায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা পৌরসভা কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’র নির্দেশনায় ভাঙ্গা উপজেলা যুবলীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ভাঙ্গা উপজেলা যুবলীগের বর্ধিত সভার মাধ্যমে খুব শীঘ্রই ১২ টি ইউনিয়ন ব্যাপী তৃণমূল পর্যায় থেকে সৎ যোগ্য ও ত্যাগী নেতাদের মুল্যায়নের মাধ্যমে ইউনিয়ন যুবলীগের সম্মেলন করা হবে। পরবর্তিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ভাঙ্গা উপজেলা যুবলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সভায় আগামী ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ আহবান জানান বক্তারা।

উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শেখ শাহিনের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ স¤পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাবেক সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,সাধারণ স¤পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক শরীফুজ্জামান শরীফ, পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শহিদুল হক মিরু মুন্সী, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য কামরুজ্জামান কাফি ও স্বেচ্ছা সেবকলীগের শিশু ও পরিবার কল্যান স¤পাদক মেহেদী হাসান লিটু দপ্তর স¤পাদক দেলোয়ার হোসেন মাতুব্বর, পৌর যুবলীগের সভাপতি মশিউর রহমান জাকারিয়া,সাধারণ স¤পাদক সুমন মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক খায়রুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শফিউল ইসলাম সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগসহ ১২ ইউনিয়নের নেতাকর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION